
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে কৃষকদের মাঝে খাদ্য সামগ্রী দিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও পঞ্চগড়ের কৃতি সন্তান আব্দুল লতিফ তারিন। তিনি নিজস্ব অর্থায়নে ২৫০ জন কৃষক পরিবারের জন্য বরাদ্দকৃত খাদ্য সামগ্রী পৌর কৃষকলীগ ও উপজেলা নেতৃবৃন্দের হাতে তুলে দিয়েছেন।

জেলার সিএন্ডবি মোড় এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা কৃষক লীগের সভাপতি তাজিরুল ইসলাম তাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল হোসেন, আটোয়ারী উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল গফুর, পৌর কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম বিন্দু, সাধারণ সম্পাদক ধনপতি রায় সুবাস, তেঁতুলিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম প্রমুখ।








