পঞ্চগড়ে সবজিবাহী ট্রেন উদ্বোধন করলেন রেলপথমন্ত্রী

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড় থেকে শাক-সবজি ঢাকাসহ বিভিন্ন জেলায় পরিবহনের জন্য সবজিবাহী ট্রেন উদ্বোধন করলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য রেলপথ মন্ত্রী অ্যাড. মো. নূরুল ইসলাম সুজন।

http://picasion.com/

৯ মে (শনিবার) বিকাল ৫টায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন সবজিবাহী ট্রেন উদ্বোধন করা হয়েছে।

করোনাভাইরাস এর কারনে পরিবহণ চলাচল বন্দ থাকায় পঞ্চগড়ের কৃষকরা যাতে শাক-সবজিসহ নিত্য প্রয়োজনীয় কাঁচামাল নিয়ে বিপাকে না পরে সে জন্য মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে সবজিবাহী ট্রেন চলাচলের ব্যবস্থা করা হলো। এখন থেকে নিয়মিত পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে সবজিবাহী ট্রেন চলবে।

সবজিবাহী ট্রেন উদ্বোধনী অনুষ্ঠানে এসময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানীসহ জেলা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষি পণ্য পরিহনের জন্য ট্রেনটি সপ্তাহে ৬ দিন পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে নিয়মিতভাবে চলাচল করবে । ট্রেনটি সপ্তাহের প্রতি শনিবার, সোমবার ও বুধবার পঞ্চগড় থেকে এবং রবি মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা থেকে ছাড়বে।

পার্সেল ট্রেনটি পঞ্চগড়সহ ২১টি ষ্টেশন থেকে কৃষিপণ্য নিয়ে ঢাকায় যাবে। বিকেল টায় ৬ টি ওয়াগেন নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছাড়ে যায়।

You might like