
মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাত :
ফরিদগঞ্জ পল্লী বিদ্যুত অফিসে মানছেনা সামাজিক দূরত্ব। রোববার বিদ্যুত অফিসে গিয়ে দেখা গেল উপচে পড়া ভিড়।

শত শত লোকের সমাগমে ভয়াবহ এক দৃশ্য দেখতে পেয়ে গ্রাহদের নিকট জানতে চাইলে, তারা জানান আমাদেরকে মার্চ ও এপ্রিল মাসের বিল আজ ১৭ মে‘ /২০২০ইং এর মধ্যে বিলম্ব মাশুল ছাড়া পরিশোধের জন্য বলা হয়েছে।

তাই আমরা বিল পরিশোধ করতে এসেছি। এদিকে ব্যাংগুলো বিদ্যুত বিল নিচ্ছেনা বলে জানায়। পল্লী বিদ্যুত অফিস এভাবে সময় সীমা বেধেঁ দেওয়ায় একই দিনে অতিমাত্রায় লোকজনের সমাগম হয়েছে।
স্বাভাবিক নিয়মে বিলম্বমাশুল ছাড়া বিল নেওয়া অব্যাহত থাকলে এ পরিস্থিতি সৃষ্টি হতো না বলে গ্রাহকরা জানান। চাঁদপুর জেলার মধ্যে ফরিদগঞ্জ উপজেলা করোনা ভাইরাসের প্রকোপের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে।
তার মধ্যে বিদ্যুত অফিসের এমন লঙ্কা কান্ডে হতাশ হওয়া ছাড়া কিছুই থাকেনা। পল্লী বিদ্যুত অফিস সূত্র জানায়,ব্যাংগুলো বিদ্যুত বিল না নেওয়ায় অনেকটা বেসামাল হয়ে পড়েছে। তবে ব্যাংকগুলো তাদের নিয়ম মোতাবেক চলছে। আমরা বললেতো কাজ হচ্ছেনা।

এ বিষয়ে পল্লী বিদ্যুতের ডিজিএম নূরুল হাসানের নিকট জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে জানান, সামাজিক দূরত্ব রক্ষা হচ্ছেনা ঠিকই। দেখছি কি বিহিত করা যায়। দ্রূƒত ব্যবস্থা গ্রহণ করবো বলে জানিয়েছেন।
এ বিষয়ে চাঁদপুর পল্লী বিদ্যুত-২ এর জিএম জানান, আমি ডিজিএম ফরিদগঞ্জের সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি বলে জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি জানান, আমি খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেবো।









