মতলবে লকডাউন অমান্য করায় ১৫ দোকানে তালা

মতলব প্রতিনিধি :

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিভিন্ন বাজারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখায় শনিবার বিকেলে ১৫ দোকানে তালা লাগিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

নারায়ণপুর বাজারে গার্মেন্টস দোকানদাররা দোকানের শাটার অর্ধেক খুলে ভিতরে ক্রেতা ঢুকিয়ে মালামাল বিক্রি করছেন এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ওই দিন এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে সরকারি আইন (লকডাউন) না মেনে দোকান খোলা ও মালামাল বিক্রির অভিযোগে ১৫টি কাপড়ের দোকানে তালা লাগিয়ে দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দোকানগুলো বন্ধ থাকবে বলে জানানো হয়।

all

এ সময় উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মবিন সুজন প্রধান, নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি সফিকুল ইসলাম স্বপন মজুমদার, সাধারণ সম্পাদক ও খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন, স্যানেটারি ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

You might like