লক্ষ্মীপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান ডাক্তার, নার্স নতুন ৯ জনের করোনা পজিটিভ মোট : ৯৯

মোঃ হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে ডাক্তার, নার্স ও রায়পুর উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়াসহ আরও ৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এ নিয়ে লক্ষ্মীপুর জেলায় করোনা রোগীর সংখ্যা ৯৯ জন। এদের মধ্যে শনাক্ত হওয়ার আগেই একজন মারা গেছে। নতুন করে একজন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন।

নতুন শনাক্ত হওয়া আটজন রায়পুর উপজেলার এবং একজন সদর উপজেলার বাসিন্দা। এদের মধ্যে ৪ জন ডাক্তার, ২ জন নার্স ও রায়পুর উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮১ জনের নমুনা পরীক্ষা করা হলে ওই নয়জনের দেহে করোনা শনাক্ত হয়।

রবিবার (১৭ মে) রাত সাড়ে ১১টার সময় লক্ষ্মীপুরের সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

You might like