জেলায় শ্রেষ্ঠত্ব ধরে রাখলো পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড় জেলায় এসএসসি পরীক্ষার ফলাফলে আবারও শ্রেষ্ঠত্ব ধরে রাখলো পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। টানা দ্বিতীয় বার পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার ফলাফলে দিকদিয়ে এগিয়ে থেকে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।

এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার ২৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই পাশ করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ১০৬ জন।

গত বছরের ফলাফলেও জেলার শীর্ষে ছিল এ বিদ্যালয়টি। দ্বিতীয় অবস্থানে রয়েছে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ২৩১ জন। আর জিপিএ-৫ পেয়েছে ১০৫ জন শিক্ষার্থী।

You might like