

মিজানুর রহমান রানা :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের রামপুর গ্রামে একই দিনে করোনা উপসর্গে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে।
জানা যায়, আজ ০৯ জুন ২০২০ সকালে রামপুর (স্কুলের পাশে বাড়ি) গ্রামের মুক্তিযোদ্ধা আনোয়ার মল্লিক (৬০) করোনা উপসর্গে মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন প্রিয় সময়কে জানান, মৃত আনোয়ার মল্লিকের কন্যার জামাইয়ের কাছ থেকে জানতে পেরেছি, ঈদের তিনদিন পর থেকেই তার জ্বর ছিলো। তবে তার পরিবারের লোকজন তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন বলে জানান।

এদিকে তার স্ত্রীও আজ দুপুরে মৃত্যু বরণ করেছেন বলে তিনি প্রিয় সময়কে নিশ্চিত করেছেন। তবে এখনও তার মৃত্যুর কারণ জানা যায়নি।
জানা যায়, আনোয়ার মল্লিক দম্পতির দুই ছেলে ও ২ মেয়ে। দুই ছেলেই প্রবাসী। তিনি ইউনিয়ন বিএনপির রাজনীতি করতেন। মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।










