

জহিরুল ইসলাম জয় : :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় আরো ৭জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে মৃত রয়েছে ১জন। এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯জনে।
একদিনে হাজীগঞ্জে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এটি।


হাজীগঞ্জে আক্রান্ত ৪৯জনের মধ্যে আজ শনিবার আরো ১জন সুস্থ্ হওয়ার সনদ পেয়েছে। এনিয়ে মোট সুস্থ্য হয়েছে ১০জন।
আইসোলেশনে কোন করোনা উপসর্গ নিয়ে কেউ ভর্তি নেই। তবে করোনা ভাইরাসে একজন রোগী ভর্তি আছে, তাকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এইচ এম চিশতী বিষয়টি প্রিয় সময়কে নিশ্চিত করেছেন।











