

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের এমপি মুহম্মদ শফিকুর রহমান বলেন, ফরিদগঞ্জের জনতাকে করোনা থেকে রক্ষা করা আমাদের দায়িত্ব। করোনা হতে মুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মানা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে জনগণকে সহায়তা করতে উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনী এবং স্বাস্থ্য বিভাগের লোকজন আন্তরিকভাবে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

এ বিষয়ে নিয়মিত খোঁজ খবর রাখছি। আাপনাদের যে যেকোন প্রয়োজনে আমাকে কাছে পাবেন। পুলিশ বাহিনী দ্রæত মানুষকে সেবা নিশ্চিত করতে নতুন একটি পিকআপ ভ্যান হস্তান্তর করতে পেরে ভালো লাগছে।
থানা পুলিশ আইনশৃংখলা রক্ষায় স্বাচ্ছন্দ্য বোধ করবে।
শনিবার চাঁদপুরের ফরিদগঞ্জে তিনি তার নিজ বাড়ি বালিথুবা পশ্চিম ইউনিয়নে কৃষ্ণপুর গ্রামে নতুন একটি পুলিশ পিকআপ ভ্যানের চাবি হস্তান্তরকালে একথা বলেন।

এর আগে তিনি উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি, সহকারি কমিশনার (ভ‚মি) শারমিন আক্তার, সমাজ সেবা কর্মকর্তা শাহাদাত হোসেন ও থানা অফিসার ইনচার্জ আব্দুর রাকিবসহ থানা পুলিশের সাথে করোনা পরিস্থিতির খোঁজ-খবর নেন।
আলোচনা শেষে তিনি করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, উপজেলা যুব লীগের সিনিয়র যুগ্মআহŸায়ক হেলাল উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা জি এম তাবাচ্চুমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










