দোহারে বন্যা কবলিত নারিশাবাসীর মাঝে রান্না করা খাবার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান

মাকসুমুল মুকিম
দোহার প্রতিনিধি :

ঢাকার দোহারে আজ ২৭ জুলাই রোজ সোমবার দুপুরে মেঘুলা শ্বশ্মানঘাট এলাকায় চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন দরানির নেতৃত্বে রান্নাকরা খাবার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন। সালাউদ্দীন নিজস্ব অর্থায়নে এই এাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারি, আওয়ামীলীগ উপ কমিটির সহ – সম্পাদক জয়নাল আবেদিন, নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু, সম্পাদক মুক্তার হোসেন, দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান টিপু , পলাশ, দোহারের খবর ৩২ এর রিপোর্টার, সহ আর ডি সি নিউজ এবং প্রিয় সময় এর ষ্টাব রিপোর্টার মাকসুমুল মুকিম।

You might like