চাঁদপুর সিটি সেন্টারে কোয়ালেটি কোয়েশন দোকান উদ্বোধন

সাইদ হোসেন অপু চৌধুরী :
চাঁদপুর শহরের সেবা সিটি সেন্টারের তৃতীয় তলায় পুরুষদের জন্য মানসম্মত পোশাকের বিপুল সমাহার নিয়ে কোয়ালেটি ইউদাউট এনি কোয়েশনের উদ্বোধন হয়েছে।

৩০ জুলাই বুধবার সন্ধ্যায় ফিতা কাটার মধ্যদিয়ে পথচলা শুরু করে প্রতিষ্ঠানটি।

এ প্রতিষ্ঠানটির ফিতা কেটে উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ফারুক আহমেদ কাকন, সেবা সিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাইফুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ূন কবির সুমন, যুগ্ন আহবায়ক শিমুল হাসান শামনু, চাঁদপুর পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটোয়ারি, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আরাফাত বেপারী, হাবিবুর রহমান বেপারীসহ জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

You might like