চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মোর্শেদ জুয়েলের ঈদ শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট :

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মোর্শেদ জুয়েল।

 

বিশ্বব্যাপী চলমান করোনা  ভাইরাসের আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক, সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তিনি।

চাঁদপুর জেলার কৃতিসন্তান উচাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মোর্শেদ জুয়েল এক বার্তায় বলেন,  আমাদের প্রিয়  চাঁদপুরবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা। সব ভেদাভেদ ভুলে একে অপরকে ভালোবাসা জড়ানোর দিন ঈদুল আযহা।

তিনি আরো বলেন, এই জেলার তথা সকল ইউনিটের সকল মানুষকে ভালোবেসে পাশে রয়েছি আগামী দিনগুলোতেও থাকতে চাই। সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন পবিত্র ঈদ উল আযহা। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি-মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে ঈদ।

ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। প্রতিবেশীদের নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব বরণের জন্য প্রস্তুত।

সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন রইল

সকলকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

You might like