

স্টাফ রির্পোটার :
করোনাকালে নিজের সঞ্চিত টাকায় মানুষকে নিরবে সহায়তা প্রদান করা সেই গৃহিনী ফাতেমা আক্তার সাথী সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি এমনটাই প্রত্যাশা করে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের এমপি ডাঃ দীপু মনি’র পক্ষ থেকে এই ঈদ শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ত্যাগের মহিমায় মহান্বিত হোক মানুষের জীবন। পবিত্র কোরবানির মধ্য দিয়ে মানুষের মনের পশুত্বটাও দুর হোক এমনটাই কামনা করি। লোক দেখানো নয়, আল্লাহর সন্তষ্টির জন্য কোরবানি দিয়ে পবিত্র ঈদ হয়ে উঠুক আগামীর নতুন পথচলা।
ধনী গরীব ভেদাভেদ ভুলে, আমরা একে অপরের সুখ, দুঃখ ভাগাভাগি করে হাসি আনন্দে ঈদ উদযাপন করবো এমনটাই প্রত্যাসা সকলের কাছে।
একই সাথে পবিত্র এ দিনে আমি মহান আল্লাহর কাছে দেশবাসীকে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করতে দোয়া কামনা করছি।সেই সাথে নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবাই করে সবাই দেশকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখুন।
উল্লেখ্য ঃ গৃহিনী ফাতেমা আক্তার সাথী চাঁদপুর পৌর ৬নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী ঠিকাদার মোঃ ছিডু মিজির সহধর্মিনী। তিনি দেশের এই সংকটময় মুর্হুতের প্রথম লগ্ন থেকেই নিজের সঞ্চিত অর্থ ব্যয় করে বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছেন।











