

চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের খুলশিতে তিন কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

নগরীর লালখান বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত ২৯ জুলাই বাসা থেকে রাগ করে বের হয়ে যায় ওই তিন কিশোরী। তাদের অসহায়ত্বের সুযোগে এক প্রবাসীর খালি বাসায় নিয়ে যায় তিন যুবক।
এরপর ভয়ভীতি দেখিয়ে তাদের রাতভর ধর্ষণ করে ওই যুবকরা। পরদিন স্বজনরা ঘটনা জানার পর, প্রবাসীর বাড়ির দাড়োয়ানসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।











