আশিকাটি চাঁদখার বাজারে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

গাজী মো. মহসিন :
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের আশিকাটি চাঁদখার বাজারে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্ধোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১২ আগস্ট বুধবার সকাল ১১টায় চাঁদখার বাজারে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্ধোধন করা হয়।

আশিকাটি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে উদ্ধোধন করেন অগ্রনী ব্যাংক লিমিটেডের চাঁদপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মিসেস গীতা মজুমদার।

অগ্রণী ব্যাংক লিমিটেডের চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার আবু তাহের পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিমিটেড বাবুরহাট শাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার কাজী কাউছার হোসেন, দুয়ার সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এম, এম, নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন পাটওয়ারী, আশিকাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন সরকার, আশিকাটি চাঁদখার বাজারের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ শাহাদাত হোসেন খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান, আশিকাটি চাঁদখার বাজারের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ও ইউপি সদস্য মোঃ জাফর আহমেদ খান, এম, এম, নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ফয়েজ আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশিকাটি ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন খান সহ বাজারে ব্যাবসায়ীক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিমিটেডের চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার মোহাম্মদ মহিউদ্দিন খান।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত পাঠ করেন হাফেজ মোঃ মাহবুবুর রহমান।

আশিকাটি চাঁদখার বাজারের অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার এজেন্ট মোবাইল জোনের স্বত্তাধীকারী মোঃ হেলাল উদ্দিন বাজার সকল ব্যবসায়ী অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সকল ব্যবসায়ীকে ধন্যবাদ জানান।

You might like