ফরিদগঞ্জে লাইফ জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :

 ফরিদগঞ্জে আধুনিক মানের স্বাস্থ্য সেবার প্রতিশ্রুতি দিয়ে লাইফ জেনারেল হাসপাতালের শুভ উদ্ভোধন হলো বুধবার (১২ আগষ্ট) দ্বিপ্রহরে।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য, মুহম্মদ শফিকুর রহমান টেলিকনফারেন্সের মাধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

তিনি বলেন, হাসপাতালটি ফরিদগঞ্জের মানুষের চিকিৎসা সেবায় মাইল পলক হিসাবে ভূমিকা রাখার প্রত্যাশা করছি। ডা. পরেস চন্দ্র পালসহ উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লাইফ জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. পরেশ চন্দ্র পালের সভাপতিত্বে, এডভোকেট রনির সঞ্চালনায় , বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মাহফুজুল হক, চাঁদপুর জেলা মেডিকেল এসোসিয়েশন (বিএম) এর সভাপতি ডা. সৈয়দ মো. নূরুল হুদা, উপেজলা ছাত্রলীগের সাবেক সভাপতি, খাজে আহম্মেদ মজুমদার, প্যানেল মেয়র খলিলুর রহমান, মোহাম্মদ হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি হেলাল উদ্দিন আহম্মেদ, প্রেসক্লাব ফরিদগঞ্জের সভাপতি এমকে মানিক পাঠান, আব্দুস ছোবান লিটন, হাসপাতালের পরিচালক মো. সাহাবুদ্দিন প্রমুখ।

বক্তাদের আলোচনার লক্ষ্য হচ্ছে , ফরিদগঞ্জের সকল পেশা ও শ্রেণির মানুষ যাতে সঠিক ও মান সম্মত চিকিৎসা সেবা পায়। তাছাড়া সাধারণ ও গরীব মানুষগুলোর সেবায়ও হাসপাতালটি যেন নিবেদিত প্রাণ হিসাবে সেবা নিশ্চিত করে। অথাৎ চিকিৎসা সেবার মারদন্ডে হাসপাতালটির কর্মকান্ডে প্রমাণ করতে সক্ষম হতে হবে। তাহলে উদ্যোক্তাদের সকল শ্রম সার্থক হবে। বৃহত্তর কুমিল্লা ও চাঁদপুর অঞ্চলের মধ্যে আধুনিক মানের এক অনন্য হাসপাতালের যাত্রা হিসাবে অত্র অঞ্চলের মানুষ মনে করছে তাই চিকিৎসা সেবার মাণে তা প্রমাণ করে মানুষের প্রত্যাশাকে পূরণ করতে হবে।

 

You might like