

ইমরান হোসেন সজীব, রায়পুর প্রতিনিধি :
লক্ষীপুরের রায়পুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে শোক ও শ্রদ্ধায় ইতিহাসের মহা নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বরণ করলো রায়পুরবাসি।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষ্যে রায়পুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, র্যালী পবিত্র কোরআন পাঠ, সহ বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে দিনটি পালন করেছে রায়পু পৌরবাসী।
এ উপলক্ষ্যে শনিবার সকালে রায়পুর পৌর আওয়ামীলীগের আহবায়ক কাজী জামসেদ কবির বাক্কীবিল্লার অফিস প্রাঙ্গন থেকে র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের আহবায়ক কাজী জামসেদ কবির বাক্কিবিল্লা, পৌর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন নোমান, পৌর ছাত্রলীগের আহবায়ক রিজভী সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আলীগের নেতৃবৃন্দগন।
শোক সভায় বক্তারা ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে খুন করার কথা তুলে ধরে অবিলম্বে খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবী জানান।











