

স্টাফ রিপোর্টার :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে, ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলের আত্মার মাগফিরাত কামনায় চাঁদপুরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার চাঁদপুর শহরের চৌধুরী জামে মসজিদে বাদ মাগরিব চাঁদপুর পৌর শহর ছাত্রলীগের সভাপতি ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের মনোনীত কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ সোহেল রানা ও একই ওয়ার্ডের যুবলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ সম্মেলনে সাধারন সম্পাদক পদপ্রার্থী মোঃ ছিডু মিজির যৌথ উদ্যোগে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা সহ ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের সকলের জন্য ও দোয়া করা হয়।
একই সাথে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ আয়ু ও সুস্থতা কামানা করে বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ও চাঁদপুর -৩ আসনের এমপি আলহাজ্ব ডাঃ দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ এ রোগ মুক্তি জন্য দোয়া ও মোনাজাত করা হয়।মিলাদ ও দোয়া পরিচালনা করেন চৌধুরীর জামে মসজিদের খতিব আলহাজ্জ্ব মাওলানা মোঃ হোসাইন আহম্মেদ।
এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি দিলদার হোসেন পাটোয়ারী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দুলাল মিয়া, যুবলীগ নেতা পারভেজ দেওয়ান, সাইফুল ইসলাম সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ আরো অনেক নেতাকর্মী উপস্থিতি ছিলেন।
উল্লেখ্য যে ১৯৭৫ সালের শোকাবহ এই কালোদিবসে ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।

ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।
পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নীপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন।
এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।











