

গাজী মোঃ মহসিন :
বাঙালির স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বচেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বাষির্কী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে কল্যাণপুর ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা, বৃক্ষবিতরণ, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ আগস্ট শনিবার দুপুর ১২টায় কল্যানপুর ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কল্যানপুর ইউনিয়ন যুবলীগের আহŸায়ক গাজী মোঃ শাহাবুদ্দিন এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহŸায়ক এস এম সুমন হাওলাদারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ শহিদুল্লা খান।

জাতীয় শোক দিবসে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক মোঃ মনির গাজী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজ মোঃ দুদু খান, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন প্রধানীয়া, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফরিদ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন মিজি, যুবলীগের যুগ্ম আহŸায়ক ডালিম মিজি, মোঃ জসিম বেপারী, ছাত্রলীগের আহŸায়াক ওমর ফারুক সুমন।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম গাজী, আশিকাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুলীগের সভাপতি মোঃ বিল্লাল খান, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মমিনুল ইসলাম বেপারী, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাছান তহবিলদার, সাধারণ সম্পাদক মোঃ বাদশা হাজী, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ওসমানি মিজি, সাধারন সম্পাদ ফারুক গাজী, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মিঠু সরকার, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক মাসুদ তহসিলদার, আরিফুল ইসলাম মুন্সী।
আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবসে ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির এমপির স্বামী তৌফিক নেওয়াজের শারীরিক সুস্থতা কামনায় দোয়া করা হয় এবং সদ্য প্রয়াত জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহিদুল্লা মাস্টারের রুহের মাগফেরাত কামনা করা হয়।
মিলাদ দোয়া পরিচালনা করেন পাটওয়ারী বাড়ী জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ হারুন পাটওয়ারী। মিলাদ দ্য়োা শেষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীদের মাঝে বিভিন্ন ফলজ গাছ বিতরণ করা হয়।











