কুমিল্লা করোনা উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

জাহাঙ্গীর আলম ইমরুল :

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ করোনা ইউনিটে করোনা ভাইরাসের লক্ষন-উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন করোনা আক্রান্ত নন।

হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৬ জন ও আইসোলেশনে ২ জন এবং কোভিড ওয়ার্ডে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর মধ্যে ৭ জন পুরুষ এবং ৩ জন নারী।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ইশতিয়াক জামান চৌধুরী সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত কুমিল্লার ব্রাহ্মনপাড়ার সামছুল আলম (৬০), সামছুজ্জামান (৫৫), চান্দিনার নুরুল ইসলাম (৭৫), আবদুল মালেক (৬৫), বরুড়ার ফাতেমা (৬০), লাকসামের নুরুল আমিন (৬০), সদরের রিয়া (৩০), মাহমুদুর রহমান (৬০), দেবীদ্বারের নাসরিন (৪০) ও চৌদ্দগ্রামের সহিদুল (৫০)।

এনিয়ে ৭৩ দিনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে মোট মৃত্যুর সংখ্যা ৩৬১। যার মধ্যে ৩১৩ জনই মারা গেছে করোনার লক্ষণ উপসর্গ নিয়ে ।

You might like