নোয়াখালী প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিনের মৃত্যু

সালমান হোসেন  :

নোয়াখালীর কৃতীসন্তান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সহ সভাপতি, নোয়াখালী প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও বহু সামাজিক সংগঠনের কর্ণধার  মুহম্মদ ফিরোজ উদ্দিন গতকাল রাত ৯.২০ মিনিটে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেছেন।

ইন্না-লিল্লাহ হি ওয়া ইন্না ইলাহি রাজেউন।

‘আমাদেৱ নোয়াখালী ‘ গ্রুপের পক্ষ থেকে গভীরভাবে শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে  এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

উল্লেখ্য, তাঁর স্ত্রী এবং ছোট মেয়েও একই হাসপাতালে চিকিৎসাধীন আছে।

 

 

You might like