ফরিদগঞ্জে সাড়ে ১৭ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট :
চাঁদপুরের ফরিদগঞ্জে ১৭ হাজার ৫’শ পিচ ইয়াবা ও নগদ ৭০ হাজার টাকাসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পশ্চিম জয়শ্রী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে ৩ মাদক ব্যবসায়ীর উপস্থিতিতে এ তথ্য দিয়েছেন।

আটকরা হলো উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের মামুন পাটওয়ারী (৪২), চট্টগ্রামের লোহাগড়ার রাসেল (৩৫) ও রেজাউল করিম (২২)।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিবের নেতৃত্বে এস আই জালাল উদ্দিন, এএসআই শিকদার হাসিবুর রহমানসহ পুলিশের একটি দল উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের পশ্চিম জয়শ্রী পাটওয়ারী বাড়ি (খালপাড়স্থ) মামুন পাটওয়ারীর নিজ বসত দালানে অভিযান পরিচালনা করে মামুন পাটওয়ারী (৪২), চট্টগ্রাম লোহাগড়ার রাসেল (৩৫) ও রেজাউল করিম (২২) কে আটক ও তাদের সাথে থাকা ১৭ হাজার ৫’শ পিছ ইয়াভাসহ নগদ ৭০ হাজার টাকা ও রেজিষ্ট্রেশন বিহীন এফাসি ব্রান্ডের একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরোও জানান, আটককৃতরা কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকাসহ কয়েকটি জেলায় ইয়াবা সরবরাহ করতো। তাদের বিরুদ্ধে কুমিল্লা ও ফেণি জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।তাছাড়া গত বছরের জুলাই মাসে আটককৃত মামুনের ছোট ভাই সালাউদ্দিন (রাজু) কে ২ হাজার ১’ শ পিছ ইয়াবাসহ আটক করা হয়েছিল।

উপজেলার বিভিন্ন এলাকা সূত্রে জানা যায়, উপজেলায় সম্প্রতি ব্যাপক মাদক ও জুয়া আশংকাজনক হারে বেড়ে চলছে। বিশেষ করে উঠতি বয়সের কিশোরসহ কিছু জনপ্রতিনিধিদের মধ্যে এ মাদক ও জুয়ায় আসক্তি দৃশ্যমান হচ্ছে।

প্রকাশিত : ১৭ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ, ০২ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২৬ জ্বিলহজ্ব ১৪৪১ হিজরি, সোমবার

 

You might like