নোয়াখালীতে ১২০ শয্যার কোভিড হাসপাতাল

সালমান হোসেন ইমন,  নোয়াখালী সংবাদদাতা :

করোনা রোগীদের বিনামূল্যে আধুনিক সুবিধা সম্বলিত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে নোয়াখালীতে ১২০শয্যার কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার কোভিড-১৯ হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে জেলা শহর মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে এ হাসপাতালের উদ্বোধন করেন নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। স্টেডিয়ামের প্রথম ও দ্বিতীয় তলায় এ হাসপাতাল স্থাপন করা হয়েছে।

হাসপাতালটিতে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের পাশাপাশি দুটি ভেন্টিলেটর, তিনটি হাইপ্লো নেজাল ক্যানোলা সম্বলিত ৮ শয্যার একটি হাই-কেয়ার ইউনিট। এ হাসপাতাল স্থাপনের ফলে এখন থেকে নোয়াখালীতেই করোনা রোগীদের উন্নত চিকিৎসা সেবা প্রদান করা যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) জেলা সভাপতি ডা. ফজলে এলাহী খান ও সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান প্রমুখ।

 

প্রকাশিত : ২০ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ, ০৫ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২৯ জ্বিলহজ্ব ১৪৪১ হিজরি, বৃহস্পতিবার

You might like