

কবির হোসেন মিজি, স্টাফ করেসপন্ডেন্ট :
চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়ন পরিষদ ও ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের পৃথক আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৫আগস্ট শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে ও বালিয়া ইউনিয়ন পরিষদে জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীর এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম তাঁর পরিষদের আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন।এসময় ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ফরক্কাবাদ স্কুল প্রোগ্রামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান মিজির সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোজাম্মেল হোসেন ঢালীর পরিচালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক উল্লাহ পাটোয়ারী,গিয়াস উদ্দিন ভূইয়া,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মহিউদ্দিন মিজি,মোঃ ইব্রাহিম খান প্রমুখ।আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক কবির আহম্মদ ওচমানি।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন দেখে ছিলেন স্বপ্নের সোনার বাংলা গড়ার। তাই তিনি ৭ মার্চ জ্বালাময়ী বক্তব্য দিয়ে এ দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন স্বাধীনতা যুদ্ধের জন্য।নয় মাস বীর বাঙ্গালি পাকিস্তানী হায়নাদের বিরুদ্ধে যুদ্ধ করে বুকের রক্ত দিয়ে এ দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। আর পরাজিত শক্ররা ৭৫ এর ১৫ আগস্ট গভীর ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করে। ঘাতকরা বঙ্গবন্ধু হত্যা করে এ দেশের স্বাধীনতাকে হত্যা করতে চেয়েছিল।দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার জেগে উঠেছে। আমরা বঙ্গবন্ধুসহ তাঁর শহীদ পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
চাঁদপুর সদর বালিয়া ইউনিয়নে জাতীয় শোক দিবসের কর্মসূচিতে বক্তব্য রাখছেন ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম।

প্রকাশিত : ২০ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ, ০৫ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২৯ জ্বিলহজ্ব ১৪৪১ হিজরি, বৃহস্পতিবার










