হাজীগঞ্জে জমকালো আয়োজনে ওয়েলকাম সুপার শপ উদ্বোধন

জহিরুল ইসলাম জয় :
হাজীগঞ্জ বাজারে ওয়েলকাম সুপার জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন করা হযেছে। বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ বাজার কাতার কানাডা (কিউসি) টাওয়ারের নীচে এ সুপার শপের উদ্ধোধন এর আগে বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া ফিতা কেটে সুপার শপের উদ্বোধন করেন।

ওই সময় তিনি প্রধান অতিথি হিসাবে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ক্রেতাকে ফ্রির নামে নিম্নমানের পণ্য দিয়ে প্রতারণা না করে মানসম্মত পণ্য দিয়ে সঠিক ব্যবস্যা করুন। ফ্রি না দিয়ে গুণগতমানের দিক সঠিক রেখে ব্যবস্যা করার আহবান জানান। প্রতিষ্ঠানে নারী কর্মীদের কাজে সুযোগ দেওয়ায় প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, ওযেলকাম সুপার শপের চেয়ারম্যান বাবু সমির লাল দত্ত।

এসময় আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আশরাফ দুলাল, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

০৮ অক্টোবর ২০২০ খ্রি. ২৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২০ সফর ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার

You might like