হাজীগঞ্জে অয়েল ফ্রি ফুড রেস্টুরেন্টের উদ্বোধন

জহিরুল ইসলাম জয় :
চাঁদপুরে এ প্রথম তেল ছাড়া খাবার ও বিশুদ্ধ পানিতে খাবার পরিবেশনে হাজীগঞ্জ ওয়েল ফ্রি ফুড রেস্টুরেন্টের যাত্রা শুরু হল। বৃহস্পতিবার হাজীগঞ্জ টাওয়ারের ২য় তলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া ফিতা কেটে রেস্টুরেন্টটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান উন্নয়ন কমিটির আহবায়ক আলহাজ্ব অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, আহমাদ আলী ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লি ও হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী, ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ শাওন, হুমায়ুন আহমেদ পাটওয়ারী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আহমাদ আলী ওয়াক্ফ এস্টেটের (ভারপ্রাপ্ত) মোতাওয়াল্লি প্রিন্স শাকিল আহমেদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আবদুর রউফ।

প্রাণবন্ত এ উদ্বোধনীয় অনুষ্ঠানে সহস্রাধীক মেহমান অংশগ্রহণ করেন। এসময় হাজীগঞ্জের কর্মরত সকল সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

২৯ অক্টোবর ২০২০ খ্রি. ১৩ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১১ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার

You might like