

জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বুধবার বাদ জোহর ধেররা ইমামে রাব্বানি দরবার শরীফে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া শেষে কমপ্লেক্স’র এতিমখানায় খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক জাকির হোসেন সোহেল, নজরুল ইসলাম, আমিনুল হক বাবলু, সদস্য ফারুক খান, সদস্য ও সদর ইউনিয়ন পূর্ব শাখার সাধারন সম্পাদক ইউসুফ প্রধানীয়া সুমন, বড়কূল পূর্ব ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বড়কূল পশ্চিম ইউনিয়নের সভাপতি লোটার্স মো. দেলোয়ার হোসেন, হাটিলা পশ্চিম ইউনিয়নের সভাপতি কামাল হোসেন, হাটিলা পূর্ব ইউনিয়নের সাধারন সম্পাদক সাখোওয়াত হোসেন, সদস্য নাজমূল আহসান নয়ন, শাহাজালাল দিপু, গিয়াসউদ্দিন পাটোওয়ারী, রাসেল হোসেন ও হান্নান গাজী।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন
আপডেট সময় : ০৩:২৩ পিএম
১১ নভেম্বর ২০২০ খ্রি. ২৬ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২৪ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, বুধবার











