হাজীগঞ্জে প্লে-কার্ড হাতে করোনার সতর্কবার্তা দিলেন পৌর মেয়র

জহিরুল ইসলাম জয় :
হাজীগঞ্জে করোনাভাইরাস সংক্রমনের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মানববন্ধন মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) সকালে হাজীগঞ্জ পৌরসভার উদ্দ্যোগে মাস্ক ও লিফলেট স্টিকার সাটানো হয়।

হাজীগঞ্জ বাজারে পৌর মেয়র আ.স.ম মাহবুবÑউলÑআলম লিপন চালক, যাত্রী ও সাধারণ জনগণের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেন। পরে হাজীগঞ্জ পৌরসভার সামনে পৌর কর্মচারীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করেন। ওই সময় তিনি নিজে মাস্ক পরুন অন্যকে মাস্ক পরতে উৎসাহিত করুন প্লেÑকার্ড হাতে নিয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

আপডেট সময় : ০৫:৪৪ পিএম

১৮ নভেম্বর ২০২০ খ্রি. ০৩ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ০২ রবিউস সানি ১৪৪২ হিজরি, বুধবার

You might like