হাজীগঞ্জ আল আরাফা ব্যাংক এজেন্ট ব্যাংকে চুরি

মো: মজিবুর রহমান রনি: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ বাজারে আল-আরাফাহ্ ইসলামী এজেন্ট ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকালে আল-আরাফাহ এজেন্ট ব্যাংকের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। আল আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকের নবাগত ম্যানেজার মিজানুর রহমান জানান, প্রথম দিনেই অফিস করতে এসে তার অফিসে চুরির ঘটনা দেখতে পান।

মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ আলী বলেন, সোমবার বিকেলে তারা অফিস বন্ধ করে যায়। মঙ্গলবার সকালে অফিসের দরজা খোলা, তালা নেই। ভিতরে প্রবেশ করে দেখে জানালার গ্রিল কাটা।

আরো পড়ুন : যৌন সমস্যা ও যৌন অক্ষমতার কারণ ও প্রতিকার

অফিসের সবকিছু তছনছ হয়ে আছে। ব্যাংকে চুরির ঘটনায় হিসাব অনুযায়ী তারা জানান, ৫ লাখ ২৭ হাজার ৩৮৮ টাকা চুরি হয়েছে ।এই ঘটনা হাজিগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হলে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ (সার্কেল)অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ,থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ।

ওসি হারুনুর রশিদ বলেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি আমাদের পিবিআই,ডিবি,ও থানা পুলিশ যৌথভাবে কাজ করছে ।
জানা গেছে, নবাগত এই এজেন্ট ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় ১৫০ জন। ব্যাংকের মালিক আফজাল হোসেন জানান,তারা এই ব্যাংকে চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে এবং প্রশাসন কাজ করছে ।

আরো পড়ুন : শ্বেতী বা ধবল রোগ : কারণ ও প্রতিকার

You might like