হাজীগঞ্জে পলাতক মাদক ব্যবসায়ীর ঘর থেকে ৮’শ পিচ ইয়াবা উদ্ধার

মো.মজিবুর রহমান রনি:

২৭ জুন (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০.৫০ টার সময় হাজীগঞ্জ পৌর ৭নং ওয়ার্ডে টোরাগড় মুন্সি বাড়ীর আবু তাহেরের ছেলে মো:মেহেদী হাসান সজল(২৭) এর ঘরে মাদক বিরেধিী অভিযান পরিচালিত হয়।

অভিযানে পুলিম সজলের ঘর তল্লাশি করে ৮’শ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে মাদক ব্যাবসায়ী সজল পালিয়ে যায় পরে ফলে সজলকে গ্রেফতার করা সম্ভব হয়নি ।উক্ত অভিযানে অংশ নেন এসআই সৈয়দ মোশারফ হোসেন ও এসআই মোঃ জয়নাল আবেদীন-২ সহ সঙ্গীয় ফোর্স ।

অপর একটি অভিযানে পাতানিশ গ্রামের মো:হুমায়ন কবিরের ছেলে মো:তাকবীর হোসেন(২৭)কে ৩০ পিচ ইয়াবাসহ আটক করা হয় ।উক্ত অভিযানে অংশ গ্রহন করেন এসআই মোঃ মাসুদ মুন্সী, এএসআই মোজাম্মেল হকসহ সঙ্গীয় ফোর্স ।

মাদক বিরোধী অভিযানের নেতৃত্ব দেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ এবং তিনি বলেন-পলাতক আসামী মো:মেহেদী হাসান সজলের এবং মো:তাকবীর হোসেনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে ।এবং আমাদের এ অভিযান অব্যাহত থাকবে ।

You might like