

মো. মজিবুর রহমান রনি: চাঁদপুরের হাজীগঞ্জে লকডাউনের ব্যাস্ততার মাঝেও বিশেষ অভিযানের মাধ্যমে ৭ জনকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ ।
২ জুলাই (শুক্রবার) রাতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ গ্রহণ করেন এসআই (নিঃ) জয়নাল আবেদীন-১, এএসআই নাজিম, এএসআই মোজাম্মেল হক, এএসআই মকবুল হোসেন, এএসআই আবুল খায়ের, এএসআই ধীমান বড়ুয়া এবং সংগীয় ফোর্স।
এ অভিযানে হাজীগঞ্জ থানার মামলা নং-১৩, তাং-০৭/১২/২০২০ইং, ধারা-১৪৩,৩৪১,৩২৩,৩০৭,৩৭,৫০৬(২) পিসি, জিআর নং-৩৫৭/২০(হাজীগঞ্জ) এর গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ৭ জনকে আটক করা হয় ।
আটক ব্যক্তিরা হলেন টোরাগড় গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে মো: তৈয়ব আলী(৫৫),একই গ্রামের তৈয়ব আলীর ছেলে মো: আহসান হাবিব(২৮), মৃত সোনা মিয়ার ছেলে মো: সিরাজ (৫০), মো: সিরাজুল ইসলামের ছেলে মো: মহসিন (২৬), মো: জাফরের ছেলে মো: সোহাগ(২৪), মো: জাফরের আরেক ছেলে মো: সুজন (২৪), মো: গোলামের ছেলে মো: আল আমিন (২২)।
থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, আসামীদেরকে তাদের নিজ বাড়ী হতে আটক করে আদালতে প্রেরণ করা হয় ।








