

মো.মজিবুর রহমান রনি, নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের হাজীগঞ্জে ড্রিষ্টিক ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয় ।

শুক্রবার (০৯ জুলাই)বেলা ১২টার দিকে হাজীগঞ্জ-কচুয়া সড়কের পাতানিশ এলাকায় ঢাকা গামী ড্রিষ্টিক ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় ।ট্রাকের আঘাতে মোটর সাইকেল চুর্নবিচুর্ন হয়ে যায় এবং আরহী গুরতর আহত হয়।
স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার করেন এবং ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিলে পথে মটর সাইকেল আরোহী মৃত্যু বরণ করেন ।
মৃত ব্যক্তি কুমিল্লা জেলার বড়ুরা থানার আড্ডা এলাকার মো.কুদ্দুস মিয়ার ছেলে আরিফ হোসেন । তিনি পেশায় একজন ব্যাবসায়ী ছিলেন বলে জানা যায় ।
এক্সিডেন্ট করে ড্রিষ্টিক ট্রাক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করিলে খবর পেয়ে কচুয়া এলাকার লোকজন ট্রাকটিকে আটক করে, কিন্তু ড্রাইভার লাফিয়ে পড়ে পালিয়ে যায় ।
খবর পেয়ে সাথে সাতে ঘটনাস্থলে যায় হাজীগঞ্জ থানা পুলিশ এসআই জয়নাল আবেদীন(১) বলেন-আমরা ট্রাক এবং মোটর সাইকেলের টুকরা অংশগুলো থানা হেফাজতে নেই এবং মৃত ব্যক্তির লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দিওযা হয় ।
কোন মামলা হয়েছে কিনা এই বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, আমরা এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নিব ।








