স্বাস্থ্যবিধি লঙ্ঘন, হাজীগঞ্জে ৯ হাজার ৩ শ’ টাকা দণ্ড

মো.মজিবুর রহমান রনি : চাঁদপুর হাজীগঞ্জের আলিগঞ্জে মোবাইল কোট পরিচালনা করে ৫ মামলায় ৯ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়।

করোনার বিস্তার রুখতে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে ৬ষ্ঠ বারের কঠোর লকডাউনের তৃতীয় দিনে বিশেষ অভিযানের মাধ্যমে মোবাইল কোট পরিচালনা করা হয়।

এ সময় স্বাস্থ্য বিধি না মানা, মাস্ক না পরে সরকারি নির্দেশ অমান্য করায় ৫ মামলায় ৯ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ মেজেস্ট্রেট মোমেনা আক্তার এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার এসআই জাকারিয়াসহ অন্যান্য পুলিশ সদস্য, উপজেলার সিএসআই ফয়সাল মুন্সিসহ অন্যান্য কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, করোনা বিস্তার রোধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

You might like