হাজীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি রুবেল আটক

মো.মজিবুর রহমান রনি :

চাঁদপুর হাজীগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা সহ রুবেল নামের একজনকে আটক করা হয়েছে।

২৫ জুলাই (রবিবার) সকাল ৭ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ চাঁদপুর এর বিশেষ অভিযানে পরিচালনা করিয়া হাজীগঞ্জ থানার ধেররা এলাকার মিজানুর রহমানের ভাড়া বাড়ি হইতে ৩ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি হলেন মকিমাবাদ ৪নং ওয়ার্ড মালেক গাজী( ছাড়া বাড়ি) র মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃরুবেল(৩০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর এর সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্ব উক্ত অভিযান পরিচালনা করেন।

সহকারী পরিচালক এ,কে,এম দিদারুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করি এবং হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং২১।

You might like