

মো.মজিবুর রহমান রনি : চাঁদপুরের হাজীগঞ্জে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক তরুণীর মৃত দেহ উদ্ধার করছে হাজীগঞ্জ থানা পুলিশ।
১৩ আগস্ট (শুক্রবার) সকাল ৯টার সময় হাজীগঞ্জ উপজেলার পৌরসভার টোরাগড় গ্রামের কাজী বাড়ি হইতে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় এক তরুণীর মৃত্যু দেহ উদ্ধার করা হয়।

মৃত্যু তরুণী ওই বাড়ির আহম্মেদ শরীফের বড় মেয়ে মনিকা আক্তার (১৮)।
হাজীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এস আই জাকারিয়া জানান, খবর পেয়ে অফিসার ইনচার্জ হারুনুর রশিদ এর নির্দেশে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং নিহতের লাশ উদ্ধার করি।
নিহতের মা বলেন, আমার মেয়ে অনেক রাগী ও বদমেজাজী ছিল। রাগ করে গতরাতে সে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে সকালে ঘুম থেকে ডাকলে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের বাকি সদস্যদের সহযোগিতার দরজা ভেঙ্গে দেখি মনিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।
অভিমানের কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে জানা যায় গত চারদিন আগে পারিবারিকভাবে তার পছন্দের ছেলের সাথে বিয়ে হয়।








