

মো.মজিবুর রহমান রনি :
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় ৩২ জনকে ৬ হাজার টাকা জরিমানা করেন।

১৪ আগস্ট (শনিবার) দুপুরে হাজীগঞ্জের আলিগঞ্জ এলাকায় উপজেলা প্রশাসন বিশেষ অভিযান পরিচািলত হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৩২ মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সিএসও ফয়সাল মুন্সিসহ অন্যান্য কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার এসআই ইউনুসসহ সঙ্গীয় ফোর্স।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, বিধি নিষেধ শিথিল করা হয়েছে কিন্তু শতভাগ স্বাস্থ্য বিধি মানতে হবে। আর শতভাগ স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।








