

মো. মজিবুর রহমান রনি :
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবসে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর( উ:) ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের চার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
১৫ আগস্ট (রোববার) সকালে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ মেজেস্ট্রেট মোমেনা আক্তার এর নেতৃত্বে মোহাম্মদপুর গ্রামের মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান মন্ত্রীর উপহারে পূনর্বাসিত ভূমিহীন চার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এসময় তাদেরকে চাল, ডাল, তেল, পেয়াজ, রসুন,আলু, লবনসহ খাদ্য সামগ্রী বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মোহাম্মদপুর সপ্রাবির প্রধান শিক্ষক আবু ছাদেক, সহকারি শিক্ষক কামাল হোসাইন চৌধুরি, আওয়ামীলীগ নেতা হারেছ সর্দার, ইউপি সদস্য সেকান্তর সেকুসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, আজ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস। তাই ভূমিহীন অসহায় পরিবারের জন্য খাবার দিচ্ছি। আপনারা জাতীর জনকের পরিবার ও বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন।










