

মো. মজিবুর রহমান রনি :
বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করা হয়েছে। কিন্তু চলে গেল না ফেরার দেশে। বাবা প্রবাসে যাবার টাকা যোগান দিতে বিলম্ব হবার কারণে আত্মহত্যার পথ বেছে নিল যুবক ইমাম হোসেন (২৪)। সে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের শহীদ উল্যাহর ছেলে।

সোমবার দিবাগত রাতে সে আত্মহনন করে। পুলিশ মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলিশ ও পারিবরিক সূত্রে জানা যায়, বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করা হয়েছে। বিদেশ যাওয়ার ব্যাপারে বাবার কাছে টাকা চেয়েছে। তার বাবা টাকার ব্যবস্থা করে দিবে বলেছে। বিলম্ব হওয়ায় সে আত্মহত্যার পথ বেচে নেয়।
স্থানিয় ইউপি সদস্য ফিরোজ আহমেদ হীরা জানান, ইমাম হোসেন গন্ধর্ব্যপুর নতুন বাড়ির বাসিন্দা। ৫ ভাই ১ বোনের মধ্যে সে ছোট। বিদেশ যাবার টাকা যোগান দিতে দেরি করায় অভিমান করে রাতে ঘরের লড়ার সাথে ফাঁস দেয়। পরে পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার এসআই আব্দুল আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠিয়েছি।
আরো পড়ুন : হাঁপানির চিকিৎসা
আরো পড়ুন : অর্শ বা পাইলস হলে কী করবেন ?
আরো পড়ুন : অ্যালার্জি দূর করবে ৫টি খাবার
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : গেজ, অশ্ব,পাইলসের সহজ চিকিৎসা
আরো পড়ুন : মলদ্বার দিয়ে রক্ত পড়ার হোমিও চিকিৎসা








