মাদারীপুরে হাতবোমা বিস্ফোরণ, আহত বেশ কয়েকজন

নিজস্ব প্রতিবেদক :

মাদারীপুরে হাত বোমা বিস্ফোরণে একটি বাড়ি বিধস্তের খবর পাওয়া গেছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে।

মাদারীপুরে হাতবোমা বিস্ফোরণ, আহত বেশ কয়েকজন

সোমবার (৪ অক্টোবর) রাত ১টার দিকে কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন- সিডিখান ইউনিয়নেন মাথাভাঙ্গা গ্রামের নুরাই বেপারীর ছেলে ইয়ামিন বেপারী (৩৮) ও দক্ষিনকান্দি গ্রামের মৌজালী শিকদারের ছেলে সুমন শিকদার (২৬)।

স্থানীয়রা জানায়, সিডিখান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান মোল্লার একটি পরিত্যক্ত ঘরে বসে হাতবোমা তৈরি করছিল কয়েকজন যুবক। রাত ১টার দিকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই ঘরটি বিধস্ত হয়। এ সময় বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে দুইজনকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের দুইজনকেই পাঠানো হয় বরিশাল মেডিকেলে।

স্থানীয়দের ধারণা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য তৈরি করা হচ্ছিল এই হাতবোমা।

তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে এখনো কোন মন্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like