ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে প্রজ্জ্বলন

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছে প্রজ্জ্বলনের এক ঝাঁক স্বেচ্ছাসেবী।

শুক্রবার (০৮ অক্টোবর ) ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্তরে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত পাঠদান করতে দেখা গেছে। দরিদ্র অসহায় পরিবারের শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকা শিশুদের নিয়ে সাপ্তহিক শুক্রবার পাঠদান করে চলছে সংগঠনটি। চলতি বছরের ১৫ জানুয়ারি ২০২১ খ্রি. থেকে ৫ তরুণের উদ্যোগে শুরু হয় এ কার্য়ক্রম।

এ প্রতিবেদককে সংগঠনের শিক্ষক প্রতিনিধি শামীম হাসান জানান, আমরা সাপ্তাহিক ক্লাস নেওয়ার পাশাপাশি পড়াশুনা চালিয়ে নেওয়ার জন্য কাগজ, কলম, বইসহ শিক্ষাসামগ্রী বিনামূল্যে বিরণ করছি। যাতে কোনভাবেই দরিদ্র ও অসহায় পরিবারের সন্তানরা শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। সাপ্তাহিক ক্লাস শেষে শুধু শিক্ষা উপকরণই নয়, ক্লাস শেষে থাকছে শিশু শিক্ষার্থীদের জন্য নাস্তারও ব্যবস্থা। বর্তমানে আমরা ২৭ জন শিক্ষার্থীকে পাঠদান করছি।

শুক্রবার শিক্ষার্থী উপস্থিত ছিল ২০ জন। করোনা উত্তোর পরিস্থিতিতে অসহায় পরিবারগুলো খাবার জোগাড় করতে শিশুশ্রমকেও তোয়াক্কা করছেনা। এ মুহুর্তে শিক্ষার কথা চিন্তা করা তো দূরের কথা। তাই আমরা চিন্তা করলাম যেনো কোনও দরিদ্র ঘরের সন্তানরা শিক্ষার আলো থেকে পিছিয়ে না পড়ে।

সংগঠনের সদস্যদের মাসিক চাঁদায় চলছে শিক্ষা সামগ্রী ও নাস্তার ব্যয়। যদি স্থানীয় বিত্তবানগণ শিক্ষা সামগ্রী ও অর্থ সহায়তা দিয়ে আমাদের পাশে দাঁড়ায় তা হলে আমরা আরো ভালোভাবে সুবিধাবঞ্চিতদের শিক্ষা কার্যক্রম চলিয়ে নিতে পারবো বলে প্রত্যাশা করছি।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like