শেরপুরে মা-মেয়েকে গণধর্ষণ, ২ জন গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, শেরপুর :

শেরপুরের নালিতাবাড়ীতে মা-মেয়েকে রাতভর গণধর্ষণের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় রবিবার দুপুরে মামলা হয়েছে থানায়। এর আগে, শনিবার দিবাগত রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশিকুড়া গ্রামে গণধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-উপজেলার পলাশিকুড়া গ্রামের আবদুল বাছেদের ছেলে আবদুস সাত্তার (৪৫) ও সোবাহান মিয়ার ছেলে মো. সাদেক মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে শেরপুর সদর উপজেলার গৃহবধূ তার কিশোরী (১৬) মেয়েকে সঙ্গে নিয়ে নালিতাবাড়ীর পলাশিকুড়া গ্রামে বাবার বাড়ি বেড়াতে আসেন। এদিন বেলা ১১টার দিকে রাস্তায় দেখা ও কথা হয় বাবার বাড়ির প্রতিবেশী সাত্তার ও সাদেকের সাথে। এসময় ওই গৃহবধূর সেই দুই প্রতিবেশী মা-মেয়েকে সাথে নিয়ে সারাদিন নালিতাবাড়ীর বিভিন্ন স্থানে নিয়ে ঘোরাঘুরির প্রস্তাব দেয়।

মা-মেয়ে বিশ্বাস করে বাবার বাড়ির দুই প্রতিবেশীর সাথে নালিতাবাড়ীর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে। পরে রাতে পুনরায় মা-মেয়েকে পলাশিকুড়া গ্রামে নিয়ে যাওয়া হয়। এরপরে তাদের কৌশলে একটি নির্মাণাধীন জনশূন্য পলাশিকুড়ার বাড়িতে নিয়ে স্থানীয় সাত ব্যক্তি মিলে মা-মেয়েকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

রবিবার সকালে ধর্ষণের শিকার মা-মেয়ে পলাশিকুড়াস্থ বাড়ি ফিরে ঘটনা প্রকাশ করলে স্বজনরা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত সাত্তার (৪৫) ও সাদেক আলীকে (৩০) আটক করে থানায় নিয়ে আসে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় ধর্ষণের স্বীকার গৃহবধূ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় জড়িত সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযোগ পেয়ে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং তারা থানা হেফাজতে রয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। ভুক্তভোগী মা-মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like