

গাজী মোঃ মহসিন : চাঁদপুরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও যুব র্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরন, শ্রেষ্ঠ যুব সংগঠনকে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১ নভেম্বর (সোমবার) সকাল ১১টায় জেলা যুবউন্নয়ন অধিদপ্তরে হলরুমে চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ এর সভাপতিত্বে চাঁদপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনির হোসেন ও কম্পিউটার প্রশিক্ষক মোঃ আহসান উদ্দিন সরকারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত চাঁদপুর জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
এ সময় তিনি তার বক্তব্যে বলেন, আমাদের দক্ষ যুবকরাই একদিন দেশের নেতৃত্ব দিবে। তাই যুবকদেরকেই বিভিন্ন বিষয়ের উপর দক্ষ প্রশিক্ষন দিয়ে গড়ে তুলতে হবে। যুব সমাজ জেগে উঠলেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ অর্থনীতিক ভাবে মুক্তি পাবে।
তিনি আরো বলেন, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চাঁদাবাজিসহ সকল অন্যায়ের বিরুদ্ধে যুব সমাজকে জেগে উঠতে হবে। যেখানে অসংগতিপূর্ণ কর্মকন্ড হয়, সেখানেই যুবকদেরকে দাঁড়াতে হবে। চাঁদপুরের যুব উন্নয়ন যে ভাবে যুবকদের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষন দিয়ে দক্ষ করে তুলছে, তা সকলের কাছে প্রশংসিত হয়েছে। যুবকদেরকে অলস সময় বিভিন্ন স্থানে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে, কম্পিউটার, পল্টি, হ্যাচারী, গবাদীসহ নানাহ বিষয়ের উপর প্রশিক্ষন নেওয়ার জন্য উৎসাহ যোগাতে হবে। তবেই একদিন বাংলাদেশ বিশ্বের কাছে একটি শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।
আরো পড়ুন : নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর জেলা কর্মসংস্থান ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তা কবির হোসেন, জেলা সমাজসেবক কর্মকর্তা রজত শুভ্র সরকার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অডিনেটর মোঃ রেজাউল করিম রাজু সহ জেলা যুবউন্নয়ন অধিদপ্তর, সফল উদ্যোক্তা ও আত্মকর্মী মোঃ জাকির হোসেন মজুমদার, এম এ হানিফ সহ উপজেলা যুব উন্নয়ন অফিস, যুব উন্নয়নের প্রশিক্ষণার্থী জাতীয় যুব দিবস নিয়ে বক্তব্য রাখেন।







