

গাজী মোঃ মহসিন : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ মাসুদুর রহমান নান্টুর নৌকা প্রতীকে গনসংযোগ করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।
মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মহামায়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উক্ত গণসংযোগে নান্টু পাটওয়ারীর নৌকা প্রতীকে শুভেচ্ছা বিনিময় করে দোয়া ও ভোট চান। নৌকা মনোনীত প্রার্থী নান্টু পাটওয়ারীকে সামনে রেখে উক্ত গণসংযোগে অংশ গ্রহণ করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যার নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌর মেয়র ও জেলা আ’লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আইয়ুব আলী বেপারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান। এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, শিক্ষা মন্ত্রীর একান্ত সহকারী (চাঁদপুর) সাইফুদ্দিন বাবু।

শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান পাটওয়ারী ও সাধারণ সম্পাদক কামাল হাজীর সার্বিক তত্ত¡াবধানে উক্ত গণসংযোগে আরো অংশ গ্রহণ করেন ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আল মামুন পাটওয়ারী, জেলা যুবলীগ নেতা কামাল হোসেন খান লালু, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল আলম মাহফুজ খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাহান হাওলাদার সাজু, সাংগঠনিক সম্পাদক হানিফ মিজি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম হাওলাদার, ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বেপারীসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা







