ফরিদগঞ্জে থানা পুলিশের হাতে বাবা ছেলে আটক

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জে নিয়মিত একই মামলায় বাবা ছেলেকে আটক করেছে পুলিশ।

৩ নভেম্বর বুধবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এসআই মোঃ নাছির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের শোভান এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি বেলায়েত মিজি (৫০) ও আল আমিন (২৫)কে আটক করেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, নিয়মিত মামলার দুই আসামিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ

You might like