চাঁদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

কবির হোসেন মিজি, নিজস্ব প্রতিবেদক :

মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি। এ স্লোগানকে ধারণ করে চাঁদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মসজিলস।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাকের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।

চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল-আলামিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ দিদারুল আলম, চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অগ্নিনির্বাপণের বিভিন্ন মহড়া প্রদান করেন ফায়ার সার্ভিস কর্মিরা।

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়

You might like