ফরিদগঞ্জ বাজারের পেছনের গলির কাজের গুণগত মাণ রক্ষা করা দরকার

ফরিদগঞ্জ সংবাদদাতা:

ফরিদগঞ্জ পৌর সদর বাজারের পেছনের গল্লির উন্নয়ণ কাজের গুণগত মাণ রক্ষা না হওয়ার অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ভোগান্তির পর কাজ শুরু হলেও কাজে অনিয়ম আর গুণগত মানে প্রশ্ন তুলছেন অনেকেই। কাজটি ২০১৮ সালে টেন্ডার সম্পন্ন হওয়ার পর ড্রেন নির্মাণের অযুহাতে দীর্ঘদিন ফেলে রাখা হয়েছে। অবশেষে কাজ শুরু করলেও মান রক্ষায় কেই কেই প্রশ্ন তুলছে।

বেডটি সঠিক নিয়মে মেকাডম করা না হওয়া, ঢালাই কাজে খোঁয়া সঠিকভাবে কিউরিং না করা। মান সম্মত সিলেকশন বালি না হওয়া, রাস্তার মাঝ খানে বিদ্যুতের খুঁটি রেখেই সিসি ঢালাই দেওয়া বিষয়ে অনেকে অভিযোগ তুলছেন।

ঠিকাদার আলমগীর মোল্লা জানান, কাজটি ৩৭ লাখ টাকায় টেন্ডার সম্পন্ন করা হলেও ড্রেন নির্মাণের ফলে কাজের পরিমাণ কিছুটা কমে যাওয়ায় চলমান কাজ শেষ হওয়ার পর মার্কেন্টাইল ব্যাংক রোড / কেরোয়াগামী সড়কের সাথে কাজের বাকি অংশ সমন্বয় করে দেওয়া হবে বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে। কাজের গুণগত মান সঠিক রয়েছে দাবী করে ঠিকাদার আরোও জানান, আমি ১নং পিকেট দিয়ে খোয়া করেছি,আর এলসির ভালো মানের পাথর এনেছি। সকল মালামাল মান সম্মত ও পৌর উপ- সহকারী প্রকৌশলীর সার্বিক তদারকিতেই গুণগত মান রক্ষা করেই কাজটি করা হচ্ছে।

পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুন নবী জানান, কাজের গুণগত মান রক্ষা করেই কাজ চলছে। কাজ ৩শত ১০ মিটার। ড্রেনের কারণে কাজের পরিমাণ কমে যাওয়ায় এ অংশের কাজ শেষ করে বাকী অংশ কেরোয়াগামী সড়কে সমন্বয় করে দেওয়া হবে।

পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, আমি পৌরসভার ইঞ্জিনিয়ারকে বলেছি কাজের গুণগত মান ঠিক রেখে কাজ করার জন্য।এরপরেও যদি কোন অনিয়ম হয় তাহলে আমি বিষয়টি দেখবো।

You might like