

মাকসুমুল মুকিম :
মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে দোহার উপজেলায় মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারন, বীরত্বগাঁথা ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২রা মার্চ (বুধবার ) বিকালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা প্রাঙ্গনে মুক্তিযুদ্ধেরচেতনা,স্মৃতিচারণ, বীরত্বগাঁথা ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।
দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রেজাউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের আলম,দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা,ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক,দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.নজরুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ -সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের আলী আহসান খোকন শিকদার,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এইচ এম মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও কলম সৈনিক করম আলী,উপজেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া,বীর মুক্তিযোদ্ধা ডাঃ বোরহান উদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ।
মুক্তিযুদ্ধের চেতনা,স্মৃতিচারণ, বীরত্বগাঁথা ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা শেষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি দোহারের ইউএনও মোহাম্মদ মোবাশে^র আলম।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন-সম্পাদক ডা.মো.জালাল উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.সুজাহার বেপারী,বিলাশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো.রাশেদ চোকদার,কুসুমহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আ.কাদের মন্ডল,উপজেলা যুবলীগের সভাপতি মুহাম্মদ আলমাছ উদ্দিন,পৌরসভা কাউন্সিলর আলমাছ বেপারী,ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম,উপজেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান টিপু,যুগ্ন সাধারন-সম্পাদক রাজীব শরীফ,কার্যকরী সদস্য সাংবাদিক আবুল হাসেম ফকির, প্রমুখ।










