

নিজস্ব প্রতিনিধি ::
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে সেরু আলম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২ মার্চ) রাতে সাড়ে ৭টায় ফতুল্লার শাহজাহান রোলিং মিলস্ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেরু আলম নেত্রকোনা জেলার আটপাড়া থানার মল্লিকপুর গ্রামের আলাল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি গার্মেন্টসে অপারেটর হিসেবে কর্মরত ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে সাতটার দিকে সেরু আলাম শারজাহান রোলিং মিলস্ বাজারের সামনে ট্রেন লাইনের উপরে দাড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিল সেরু আলম।

এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জেগামী একটি ট্রেন যাচ্ছিল। ট্রেন লাইন থেকে সরে আসার সময় তার হাতে থাকা মোবাইল ফোনটি ট্রেন লাইনের পাশে পরে যায়। সেটি তুলতে গিয়ে ট্রেনের সাথে ধাক্কা লেগে তার মাথা ট্রেনের নিচে চলে গেলে মাথা কাঁটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।










