মনপুরায় পুলিশের অভিযানে হাতিয়ার দুই জলসদ্যু আটক

রাকিবুল হাছান, মনপুরা প্রতিনিধি :

ভোলার মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে মেঘনা নদীতে হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনীর অন্যতম দুই সদস্য জলদস্যুকে আটক করা হয়।

বুধবার রাত ১০ টার দিকে নোয়াখালি জেলার হাতিয়ার তমরুদ্দিন বাজারে মনপুরা থানার ওসি সাইদ আহমেদের নের্তৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে।আটককৃত দুই জলদস্যুকে মনপুরা থানায় নিয়ে আসে।

এই সময় আটককৃত দস্যুদের মোবাইল ফোনের বিকাশ একাউন্টে থাকা ৩০ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিযানে নের্তৃত্বে থাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ।

বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ১১ টায় আটককৃত জলদস্যুদের মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আটককৃত জলদ্যুরা হলেন, ইসমাইল হোসেন বেচু(২১) ও নাহিদ হোসেন হৃদয়(২৫)। এদের বাড়ি নোয়াখালি জেলার হাতিয়া উপজেলার তমরুদ্দিন গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারী মেঘনা থেকে মনপুরা ৭ জেলেকে অপহরণ করেন হাতিয়ার জলদস্যুরা । মুক্তিপণের ২ লক্ষ ২ হাজার টাকা ৫ টি বিকাশ একাউন্টের মাধ্যমে নেয় হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনী।পরে জেলেদের আড়তদার ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল ওই ৫টি বিকাশ একাউন্টের নাম্বার সংগ্রহ করে মনপুরা থানার সহযোগিতা চান। মুক্তিপণ দিয়ে উদ্ধার হয়ে অপহরণকৃত জেলে মোঃবাবুল ১০ জন কে আসামি করে মনপুরা থানা মামলা দায়ের করেন। মামলা নং০৪/১০ উক্ত মামলার সূত্র ধরে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে (২মার্চ) বুধবার রাতে মনপুরা থানার ওসি সাইদ আহমেদের নের্তৃত্বে হাতিয়ার তমরুদ্দিন বাজারে পুলিশ অভিযান পরিচালনা করে। পরে পুলিশ মহিউদ্দিন বাহিনীর দুই সদস্যদের অবস্থান নিশ্চিত করে তাদের আটক করে মনপুরা থানায় নিয়ে আসে।

এই দুই জলদস্যু গ্রেপ্তারের কথা শুনে স্বস্তি পেয়েছে মেঘনার লক্ষাধিক জেলে।দীর্ঘদিন মহিউদ্দিন বাহিনীর ভয়ে আতঙ্ক ছিল মনপুরা জেলেদের মাঝে।
এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহদে জানান ,গত (১৯ ফেব্ররায়ী) মেঘনা নদীতে ৭ জেলে কে অপহরণ করেন মহিউদ্দিন বাহিন সদস্যরা।হাতিয়া কোস্টগার্ড উদ্ধার করেন । অপহরণকৃত জেলে বাবুল এর মামলা ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে জলদস্যুদের অবস্থান নিশ্চিত হয়ে বুধবার রাতে হাতিয়ার তমরুদ্দিন বাজারে অভিযান পরিচালনা করে দুই দস্যুকে আটক করে নিয়ে আসা হয়।জলদস্যু দুই জন কে আদালতের মাধ্যমে জেল হাজতে ফেরন করা হয়েছে ।

You might like