আড়াই ইঞ্চি : যুবক অনার্য

সুলিখিত মন বেহুলা পবন ঝাউডাঙা
আপ্লুত ভিড় প্রসিদ্ধ চাহনি তোর,
সঙ্গে চাহনি মোর তীর্যকোত্তর
নিষিদ্ধ কলেবর
আলুথালু চাঁদ বাসনার পোস্টমর্টেম

তারপর…

পলেস্তারা খসে পড়া দরদালান
হিমাঙ্কের নিচে অনুভব
এক প্যাকেট সিগ্রেটে একটি গান
ফিলোসফি – নীৎসে কান্ট
কবিতার হাটবাজার- কুহুকেকা
প্রবহমান ভূখন্ডের কাটাছেঁড়া…

তোমাদের এই শহরে ঈশ্বর এসে ফিরে গেছেন
বিবিধ ঈশ্বরের আড়াই ইঞ্চি দৌরাত্ম্য দেখে

You might like